ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে ৬ মে নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। বিচারকের ব্যস্ততার কারণে নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত হয়নি।
এর আগে, মামলার আসামিদের হাজিরা নিশ্চিত করতে গেজেট প্রকাশ করা হয় এবং ১৬ এপ্রিল অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে বিশেষ জজ আদালত-৫ এ।
দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল ও রেজিস্ট্রি করেন।
@ইয়াসমিন রিমা


