ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। তিনি বলেন, পাচার ও অপচয় রোধ করে খাতে শৃঙ্খলা আনতেই সরকার সহনীয় মাত্রায় জ্বালানির দাম বাড়িয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সংসদে বিরোধীদলীয় নেতার মুলতবি প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, অর্থনৈতিক চাপের কারণে এক পর্যায়ে মূল্য বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়ে। কম দামে জ্বালানি থাকলে অপচয় ও পাচারের প্রবণতা বাড়ে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যে জ্বালানি প্রতিমন্ত্রী পরিসংখ্যানসহ ব্যাখ্যা দিয়েছেন, তাই সংসদ মুলতবি রাখার প্রয়োজন নেই। বরং ৬৮ বিধিতে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে মত দেন তিনি।
@ইয়াসমিন রিমা


