ভেতরের খবর নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দায়ী। সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার গ্যাস উত্তোলনে উদ্যোগ না নিয়ে আমদানিনির্ভর নীতি গ্রহণ করেছিল, ফলে আন্তর্জাতিক সংকটে দেশকে ভুগতে হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার রাষ্ট্র কাঠামো সংস্কার ও সংকট সমাধানে কাজ করছে।
এ সময় বরিশালের হাসপাতালগুলোর সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, মফস্বলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা


