সংরক্ষিত নারী আসনে এনসিপি ও জোটের মনোনয়ন ঘোষণা

ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। তারা বর্তমানে এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক ও সদস্যসচিব।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মগবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এই তালিকা প্রকাশ করেন।
এনসিপির দুইজন ছাড়াও জোট থেকে আরও ১১ জন মনোনয়ন পেয়েছেন, যার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ জন নারী নেতা রয়েছেন। এছাড়া শরিক দল জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান ও খেলাফত মজলিসের মাহবুবা হাকিমও মনোনয়ন পেয়েছেন।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা এলাকায় পুলিশের গুলিতে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *