ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি মনোনয়ন জমা দেন।
সেলিমা রহমান জানান, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় প্রবীণ ও নবীনের সমন্বয় করা হয়েছে, যা সংসদে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। তিনি এ জন্য দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান।
অন্য প্রার্থী সানসিলা জেবরিন (প্রিয়াঙ্কা) বলেন, তিনি নারী অধিকার, স্বাস্থ্য খাত উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করতে চান। শেরপুর সদর এলাকার অবকাঠামোগত দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি।
এদিকে সেলিনা সুলতানা নিশিতা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচার ও বুলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সকাল থেকে বিএনপিসহ ১১ দলের মনোনীত নারী প্রার্থীরা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।
@ইয়াসমিন রিমা