মুজিবনগরে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নাসিম রেজা (২৩) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার রামনগর নাইট স্কুলপাড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাসিম রেজা ওই গ্রামের তৌফিক আলীর ছেলে এবং মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে খাওয়া শেষে নাসিম বাইরে থেকে ফিরে মাঠে যাওয়ার জন্য একটি রশি খুঁজছিলেন। পরে পরিবারের অগোচরে নিজ কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তার দাদি ঘরে ফিরে দরজা বন্ধ ও ভেতরে লাইট জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই এমন ঘটনা ঘটায় তারা হতবিহ্বল এবং মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *