ভেতরের খবর নিউজ ডেস্ক: শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে খালপাড় এলাকায় আবু জাহিদ চৌধুরী ও তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আগের দিন এক সমর্থককে মারধরের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
@ইয়াসমিন রিমা