ভেতরের খবর নিউজ ডেস্ক: নিহত শিশুটির নাম সাদমান। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, সাদমানের পরিবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত মৃত্যু হয়।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ থেকে বাঁচতে টিকাদান অত্যন্ত জরুরি। সময়মতো টিকা না নিলে শিশুদের জন্য এ ধরনের ঝুঁকি বাড়তে পারে।