এনসিপিতে বসন্ত। যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রণি ও কাফি

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন কয়েকজন পরিচিত ব্যক্তি। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক যুবদল নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।

ইসহাক সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হন, যদিও পরবর্তীতে অনেক মামলায় আদালত থেকে খালাস পান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন।

অন্যদিকে, মহিউদ্দিন রনি রেল খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এনসিপির নেতাদের মতে, বিভিন্ন ক্ষেত্র থেকে আসা এসব নতুন মুখ দলটির সাংগঠনিক শক্তি বাড়াবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *