বারিধারায় গির্জায় ডাকাতি, গ্রেপ্তার ৩

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বারিধারা এলাকায় একটি গির্জায় ঢুকে পরিচালককে বেঁধে নগদ অর্থ লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে ‘ডি মাজেন্ড গির্জা’তে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা গির্জার সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং গ্রিল কেটে ঢুকে পরিচালকের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা নগদ আড়াই লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা ও লক্ষ্মীপুরের রামগতির চরাঞ্চলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হোসেন রতন (৩৬), মোহাম্মদ নিজাম (৩৭) ও আক্তার হোসেন মনা (৩৮)।
তাঁদের কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র এবং গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত। এসবের অর্থ জোগাড় করতেই তারা পরিকল্পিতভাবে এই ডাকাতির ঘটনা ঘটায়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *