সিলেটে ট্রাক–পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ছয়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আম্বরখানা থেকে লালাবাজারের দিকে একটি পিকআপ ভ্যানে করে প্রায় ২০ জন শ্রমিক ঢালাই কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পিকআপটিতে ঢালাই মেশিনও ছিল। তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর হতাহত হন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) এবং সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ঘটনাস্থলেই রয়েছে এবং সেগুলো জব্দ করা হচ্ছে।
অন্যদিকে, সিলেট মহানগর পুলিশ জানায়, নিহতদের মরদেহ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং হতাহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *