সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ

ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে।
এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে ৪৯ জন বৈধ প্রার্থী নির্বাচিত হন।
নির্বাচিতদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন। নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
শপথ গ্রহণের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, যা সংসদের কার্যক্রমকে আরও পূর্ণতা দেবে বলে মনে করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *