ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সকালে ফোরকান মিয়ার বাড়ির ঘরের মেঝেতে তিন শিশু, এক নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী, তিন সন্তান ও তাঁর শ্যালক।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
@ইয়াসমিন রিমা