বড়মাঠে মিলল এসএসসির ৫০ উত্তরপত্র

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক মাঠে ঘোরাঘুরির সময় উত্তরপত্রের বান্ডিলটি দেখতে পান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন, এগুলো এসএসসি পরীক্ষার খাতা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম বলেন, পরীক্ষা শেষে উত্তরপত্র বোর্ডে পাঠানো হয় এবং পরে মূল্যায়নের জন্য শিক্ষকদের কাছে দেওয়া হয়। বৃহস্পতিবারই বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের খাতা শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। তাঁর ধারণা, কোনো শিক্ষক অসাবধানতাবশত খাতাগুলো ফেলে যেতে পারেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, উদ্ধার হওয়া ৫০টি উত্তরপত্র বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেছেন, কার দায়িত্বে থাকা অবস্থায় উত্তরপত্রগুলো মাঠে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *