শেখ হাসিনাকে ফেরত চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকরা জানতে চান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও তাকে ঘিরে মিছিলের বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরাও তো তাকে ফেরত চাই।”
এ সময় শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতের নির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকলে গণমাধ্যম তার বক্তব্য প্রচার করতে পারে। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটি প্রচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *