পল্লবীর রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে আজ রাতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রীসভার বৈঠক শেষে তিনি রামিসার পরিবারের পাশে দাঁড়াতে সেখানে যাবেন।
এ ঘটনায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে, মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, কৌশলে রামিসাকে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তারসহ তিনজনকে আসামি করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *