আন্দোলন শেষ হয়নি: সারজিস আলম

ভেতরের খবর নিউজ ডেস্ক: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, তাই আন্দোলনও শেষ হয়নি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ, গণভোট ও বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন।
তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন দমনে ছাত্রলীগ-যুবলীগের মতো কৌশল নেয়া হলে তার পরিণতি খারাপ হবে। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ওসমান হাদি হত্যাকাণ্ড ও বিভিন্ন বিচারপ্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে সারজিস আলম বলেন, হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবিও জানান তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *