নাসীরুদ্দীনের বক্তব্যে শালীনতা নেই : পানিসম্পদ মন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বক্তব্যে রাজনৈতিক শালীনতা ও শৃঙ্খলার অভাব রয়েছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব-এর তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ্যানি বলেন, রাজনীতির মধ্যেও শালীনতা ও শৃঙ্খলা থাকা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, বিরোধী নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অট্টহাসি ও অসহযোগিতামূলক আচরণ করছেন, যা জাতির প্রত্যাশার সঙ্গে যায় না।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তারা আজকের অবস্থানে এসেছেন। এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক ঝিনাইদহ সফরের প্রসঙ্গ তুলে দাবি করেন, তার বক্তব্যে রাজনৈতিক সৌজন্য দেখা যায়নি।
এ্যানি অভিযোগ করেন, নাসীরুদ্দীন প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। পাশাপাশি ঝিনাইদহে অস্ত্রধারী লোকজন নিয়ে যাওয়ার অভিযোগও তোলেন তিনি। মন্ত্রীর দাবি, এসব ব্যক্তিরা অতীতে দেশের ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *