আসিফকে ঘিরে ফাইল বিতর্ক, প্রকাশ্যে চ্যালেঞ্জ

ভেতরের খবর নিউজ ডেস্ক: স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতি তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্প ফাইল অনুমোদন দিয়েছেন।
শনিবার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, সচিবের সই ছাড়া কোনো মন্ত্রী বা উপদেষ্টার ফাইল অনুমোদনের সুযোগ নেই এবং এটি রুলস অব বিজনেসের পরিপন্থী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
অভিযোগের জবাবে সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বক্তব্য দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সচিব বা দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের স্বাক্ষর ছাড়া কোনো ফাইল উপদেষ্টা বা মন্ত্রীর টেবিলে যাওয়াই সম্ভব নয়। তাঁর দাবি, সচিব বিদেশে থাকলে অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করেন এবং সেই প্রক্রিয়ায় ফাইল অনুমোদন আইনগতভাবে বৈধ।
আসিফ মাহমুদ আরও বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অভিযোগ আনা হতে পারে। তিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি সত্যিই এমন কোনো অনিয়ম ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট ফাইল জনগণের সামনে প্রকাশ করতে হবে।
লাইভের শেষাংশে তিনি বলেন, “বিশেষজ্ঞদের নিয়ে আসুন, কোথায় বেআইনি কী হয়েছে দেখান। আমি চ্যালেঞ্জ করছি, সত্যটা জনগণের সামনে আনুন।”

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *