৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে মুখ খুললেন মন্ত্রীর ছেলে

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক পোস্টে সারিয়ান চৌধুরী জানান, তাদের পরিবার প্রতি বছর পারিবারিক কোরবানি ও হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য একাধিক গরু ক্রয় করে থাকে। এ বছরও সেই ধারাবাহিকতায় মোট ৬টি গরু কেনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সমালোচনার জবাবে তিনি প্রশ্ন রাখেন, ভবিষ্যতেও যদি তাদের পরিবার একাধিক গরু কোরবানি দেয়, তাহলে কি একই ধরনের সমালোচনার মুখোমুখি হতে হবে, নাকি শুধু মন্ত্রী হওয়ায় তার বাবাকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করা হচ্ছে।
পোস্টে তিনি আরও বলেন, কোরবানির পশুর গোশত গরিব মানুষের মাঝে বিতরণ করা হবে এবং মানুষের হক মানুষের কাছেই পৌঁছে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনেন পানিসম্পদমন্ত্রী এ্যানি। এরপর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে বাবার পক্ষে বক্তব্য দেন তার ছেলে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *