ভেতরের খবর নিউজ ডেস্ক: বিশ্বকাপে ৫২ বছর পর ফিরে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো। বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আফ্রিকার দেশটি।
ম্যাচের ৬ মিনিটে নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে উইসার হেডে সমতায় ফেরে ডিআর কঙ্গো। এটি ছিল বিশ্বকাপে তাদের ৫২ বছরের মধ্যে প্রথম গোল।
পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে থাকলেও জয় পায়নি পর্তুগাল। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন নিষ্প্রভ। বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি তিনি।
ফলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। আর বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা বেড়ে দাঁড়াল টানা ১০ ম্যাচে।
@ইয়াসমিন রিমা


