প্রেমিকে দিয়ে বাবার বাড়িতে ডাকাতি

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের মুরাদাবাদ শহরে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে নিজের বাড়িতেই কোটি টাকার ডাকাতিতে সহযোগিতার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ীর মেয়ে আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ মে ভোরে পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে সশস্ত্র ডাকাত দল ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১ কোটি ২০ লাখ রুপি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যাওয়ার সময় তারা বাড়ির সিসিটিভির ডিভিআরও নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে।
ঘটনার পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইমরানের মেয়ে আরিবা দীর্ঘ সাত-আট বছর ধরে আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে ভিন্ন জাতে সম্পর্ক হওয়ায় পরিবার বিয়েতে রাজি ছিল না। এরপর প্রেমিকের সঙ্গে পালিয়ে নতুন জীবন শুরু করতে বাড়ির টাকা লুটের পরিকল্পনা করেন তারা।
পুলিশের দাবি, আরিবা আগেই প্রেমিককে বাড়িতে থাকা টাকার তথ্য দেন। এমনকি ঘটনার এক মাস আগে বাড়ির প্রধান ফটকের চাবিও সরবরাহ করেন। ডাকাতির রাতে তিনি ভেতর থেকে ডিজিটাল লক খুলে দেন, ফলে দুর্বৃত্তরা সহজেই বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার রুপি নগদ, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন ও দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং বাকি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *