স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল থেকে রাত ৮টার মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি দেওয়া হয়েছিল। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। প্রথমে স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হলেও পরে ১০ জনের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, বিদ্যালয়টিতে খাবার সরবরাহ করেছিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা। ঘটনার পর সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয় করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, এর আগেও জেলার কয়েকটি বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছিল।
তবে এ ঘটনায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *