ভেতরের খবর নিউজ ডেস্ক: লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে, আর এই ম্যাচেই তিনি ভেঙেছেন মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না আর্জেন্টাইন অধিনায়কের জন্য। ম্যাচের পঞ্চম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে পরে নিজের ভুল শুধরে নিয়ে জোড়া গোল করে দলকে জয় এনে দেন। প্রথমে হুলিয়ান আলভারেসের শট ফিরিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক। ফিরতি বলে প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই জালে বল পাঠান মেসি।
ম্যাচ শেষে সতীর্থ হুলিয়ান আলভারেস বলেন, “মেসি যা করেছে, তা বোঝানোর মতো কোনো শব্দই নেই।”
নিজের পেনাল্টি মিস প্রসঙ্গে মেসি বলেন, “পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ আমি ভীষণ বিরক্ত ছিলাম। কিন্তু পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি।”
এর আগে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় সন্তুষ্ট মেসি। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কোয়ালিফাই করেছি। সবগুলো ম্যাচ জেতা আমাদের পরিকল্পনাতে ছিল। পুরো দলটাই অনেক আনন্দ নিয়ে থাকে এবং একসঙ্গে খেলাটা উপভোগ করে।”
এদিকে মেসির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ফ্রান্সের সাবেক তারকা অলিভার জিরো বলেন, “লিওনেল মেসি বয়সের সঙ্গে সঙ্গে আরও দুর্দান্ত হয়ে উঠছেন। তিনি ঠিক সময়ে, ঠিক জায়গায় নিজেকে হাজির করেন। গোল না করলেও খেলার ছন্দ ও গতি নিয়ন্ত্রণ করেন।”
সমর্থকদের জন্য আরও আনন্দের প্রতিশ্রুতি দিয়ে মেসি বলেন, “আমরা এরই মধ্যে মানুষকে অনেক আনন্দ উপহার দিয়েছি। তবে আমরা তাদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব।”
@ইয়াসমিন রিমা