ভেতরের খবর নিউজ ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে। নতুন বেতন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা থাকলেও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন ভাতা পুনর্মূল্যায়ন বা সীমিত করার চিন্তা করছে সরকার।
সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়ক ও যাতায়াত ভাতার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণের বিষয়টি আলোচনা হয়। পাশাপাশি কিছু ছোট ও কম কার্যকর ভাতা একীভূত বা বাতিলের প্রস্তাবও এসেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবার মান, জবাবদিহি ও কর্মদক্ষতাও নিশ্চিত করতে হবে। আগামী অর্থবছর থেকে নবম পে স্কেল কার্যকর হতে পারে এবং এ জন্য প্রস্তাবিত বাজেটে প্রায় ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
@ইয়াসমিন রিমা