১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্সের প্রস্তাব এমপি সেলিমের

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত খরচ ও অপচয় কমাতে ১০০ জনের বেশি অতিথি হলে প্রতি অতিরিক্ত অতিথির জন্য এক হাজার টাকা কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। রাজধানীতে এক আলোচনাসভায় তিনি বলেন, বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অযথা জাঁকজমক, নাচ-গান ও খাবারের অপচয় বেড়েছে। তাঁর দাবি, অতীতে থাকা অতিথি নিয়ন্ত্রণ আইন পুনরায় কার্যকর করা হলে অপচয় কমবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমতে পারে। তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *