পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলা গ্রেপ্তার -৩

ভেতরের খবর নিউজ ডেস্ক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। শনিবার উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মুসলেম উদ্দিন ফকির বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ছাত্রলীগ কর্মী জাহিদুল হাসান ওরফে আকাশ মীরকে প্রধান আসামি করে ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁরা হলেন সাবেক যুবলীগ নেতা ফজলুল করিম, যুবলীগ কর্মী আনোয়ার হোসেন তালুকদার এবং ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন।
শুক্রবার সকালে নারান্দিয়া বাজার এলাকায় কয়েক মিনিটের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *