ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহীর মেহেরচন্ডীতে স্কুলশিক্ষক রেজাউল করিম হত্যার ঘটনায় তার ছেলে রাকিব উর রহমানকে (২২) ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
র্যাব জানায়, গত ২২ জুন পারিবারিক বিরোধের জেরে বাবার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে রাকিব তার বাবা রেজাউল করিমকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে চন্দ্রিমা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে শনিবার রাতে ঢাকার মিরপুরের গ্রীণভিউ আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
@ইয়াসমিন রিমা