বরিশালে হামলা-লাঞ্ছনার অভিযোগে ছাত্রদল নেতাকে ঘিরে বিতর্ক

ভেতরের খবর নিউজ ডেস্ক: বরিশাল নগরের নতুন বাজার এলাকায় একটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর, দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা রেস্তোরাঁর ক্যাশবাক্স থেকে ৬ হাজার টাকা নিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করে ওয়ালিদ বিন সালাউদ্দিন দাবি করেছেন, তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের বক্তব্য পাওয়া গেছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *