ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যরা বিদেশি ঋণ গ্রহণে স্বচ্ছতা, উন্নয়ন প্রকল্পে জবাবদিহি ও ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বিদেশি ঋণের শর্ত, পরিমাণ ও ব্যবহার সংসদে প্রকাশ করতে হবে এবং ঋণনির্ভর প্রকল্পে দুর্নীতি রোধে কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, ব্যয় বৃদ্ধি ও বারবার সংশোধনের সমালোচনা করে দ্রুত বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান বিভিন্ন দলের সদস্যরা।
আলোচনায় করদাতাদের হয়রানি বন্ধ, বিচার বিভাগের স্বাধীনতা জোরদার এবং বিচারক নিয়োগ বাড়ানোর দাবিও ওঠে। তবে বিরোধী দলের কোনো ছাঁটাই প্রস্তাব গৃহীত হয়নি।
@ইয়াসমিন রিমা