ইনুর মামলায় ট্রাইব্যুনালে ফোনালাপের অডিও

ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ও শেখ হাসিনার একটি ফোনালাপ উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে বাজানো ওই ফোনালাপে আন্দোলন মোকাবিলা, স্থানীয় নেতৃত্বের তালিকা তৈরি, গ্রেপ্তার অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুজনকে আলোচনা করতে শোনা যায়। প্রসিকিউশনের দাবি, এই ফোনালাপসহ সাক্ষ্য-প্রমাণ ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগ আনা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *