হলি আর্টিজান মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষা

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ভয়াবহ জঙ্গি হামলা মামলার বিচারিক প্রক্রিয়া এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। হাইকোর্টে সাত জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনায় মামলাটির শুনানি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। তবে আপিল বিভাগে বিচারপতির স্বল্পসংখ্যা এবং মামলার অতিরিক্ত চাপ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।
২০২৩ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট সাত আসামির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। পরে ২০২৫ সালের ১৮ জুন প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, দণ্ডপ্রাপ্তরা স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারেই থাকবেন।
আসামিপক্ষের আইনজীবীর দাবি, বিচারিক আদালত ভুল আইনি ধারায় মৃত্যুদণ্ড দিয়েছিল। হাইকোর্ট মনে করেন, আসামিদের অপরাধ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর এমন একটি ধারার আওতায় পড়ে, যেখানে সর্বোচ্চ শাস্তি আমৃত্যু কারাদণ্ড। এ কারণেই সাজা পরিবর্তন করা হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি-র সদস্যরা। পরদিন সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্ট-এ হামলায় অংশ নেওয়া পাঁচ জঙ্গি নিহত হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালে বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দিলেও পরে হাইকোর্ট সেই সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তর করেন।
এখন আপিল বিভাগের চূড়ান্ত রায়ের দিকেই তাকিয়ে রয়েছে রাষ্ট্রপক্ষ, ভুক্তভোগী পরিবার এবং সংশ্লিষ্ট মহল।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *