কর্ণফুলীতে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে ২ নাবিকের মৃত্যু

ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিক ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। নিহতরা হলেন নৌযানটির গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। গুরুতর দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, শতভাগ দগ্ধ হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন।
বুধবার সকালে জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ দুই নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় নেওয়ার পথে রুবেল ও শাহ আলম মারা যান। নিহত রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালীতে। বুধবার নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফভি দেশ’ নামের একটি মাছ ধরার নৌযানে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ওই নৌযানের তিনজন এবং পাশে নোঙর করা ‘এফভি ডিজনি’ নৌযানের তিন নাবিকসহ মোট ছয়জন দগ্ধ হন।
আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় আশিকুজ্জামান তামিম, রুবেল ও শাহ আলমকে ঢাকায় পাঠানো হয়। তবে পথে দুই নাবিকের মৃত্যু হয়। অপর তিন নাবিকের অবস্থার উন্নতি হওয়ায় বুধবার সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *