ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক দুটি নদীতে ডুবে দুই স্কুলশিক্ষার্থী ও এক দুবাই প্রবাসী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পদ্মা নদীর আলীনগর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়। একইদিন বারঘরিয়া রাবার ড্যাম এলাকায় মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে খেও জাল দিয়ে মাছ ধরতে নেমে তীব্র স্রোতে নিখোঁজ হন দুবাই প্রবাসী মো. শাকিরুল (৩০)। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
@ইয়াসমিন রিমা