স্বামীকে হত্যা করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী এলাকায় স্বামীকে হত্যা করে লাশ ৬ টুকরা করার আলোচিত মামলায় স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে লাশ গুমের দায়ে তাকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৬ এর বিচারক নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৩০ মে মহাখালীর আমতলী এলাকা ও বাস টার্মিনালসংলগ্ন স্থান থেকে মাথাবিহীন দেহ, দুই হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে জানা যায়, পারিবারিক কলহ, অর্থসংক্রান্ত বিরোধ ও স্বামীর একাধিক বিয়েকে কেন্দ্র করে ফাতেমা পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে স্বামী ময়না মিয়া ওরফে শাকিলকে হত্যা করেন। এরপর লাশ ৬ টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেন।
ঘটনার পর ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসরিন মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিচার শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *