স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, তদন্তে দ্রুত ব্যবস্থা

ভেতরের খবর নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমে নিম্নমানের ডিম বিতরণের অভিযোগের পর তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন ববি হাজ্জাজ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ত্রুটিপূর্ণ ডিম সরিয়ে নতুন ডিম সরবরাহ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই সরবরাহ করা ১৩৩টি ডিমের মধ্যে ২০টি নিম্নমানের ছিল। বিষয়টি বিদ্যালয়ের গার্ডিয়ান কমিটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের নজরে আনলে প্রতিষ্ঠানটি এক ঘণ্টার মধ্যে ত্রুটিপূর্ণ ডিম বদলে নতুন ও মানসম্মত ডিম সরবরাহ করে। ফলে শিক্ষার্থীদের নিরাপদ খাবার বিতরণ নিশ্চিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের শিক্ষক, দপ্তরি, স্থানীয় বাসিন্দা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জানিয়েছেন, বিতরণ করা বানরুটির মান ভালো ছিল।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হবে না। স্কুল ফিডিং কর্মসূচিতে মান নিয়ন্ত্রণে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সরবরাহকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও জানান, গার্ডিয়ান কমিটির কার্যকর তদারকির কারণেই ত্রুটিপূর্ণ ডিম বিতরণের আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত ১৮ মে ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মায়েদের অংশগ্রহণে পাঁচ সদস্যের গার্ডিয়ান কমিটি গঠন করা হয়। এর লক্ষ্য স্কুল ফিডিংসহ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিয়মিত নজরদারি নিশ্চিত করা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *