মায়ের হাত ছেড়ে দৌড়, বাসের নিচে প্রাণ গেল শিশুর

ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় হাসনা জান্নাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা জান্নাত চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মা রেহানা বেগমের সঙ্গে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিল হাসনা। এ সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। চালককে আটকের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *