মডেল মসজিদ প্রকল্পের ব্যয় বৃদ্ধির তদন্তের নির্দেশ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেতরের খবর নিউজ ডেস্ক: মডেল মসজিদ প্রকল্পের ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটিতে কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন প্রকল্পে অর্থ লোপাট হয়েছে এবং মডেল মসজিদ প্রকল্পের ব্যয়ও যৌক্তিক ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়টি তদন্তের দাবি জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মসজিদভিত্তিক তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে। প্রয়োজনে সরকারের অন্যান্য সংস্থাও এতে যুক্ত থাকবে।
এদিকে, ধর্মমন্ত্রীর লিখিত জবাবে জানানো হয়, দেশে নিবন্ধিত ওয়াক্ফ সম্পত্তির পরিমাণ ৫ লাখ ৩৭ হাজার ৫৫০ দশমিক ৯৮ একর। এর মধ্যে অবৈধ দখলমুক্ত করে এ পর্যন্ত ২৭ দশমিক ৫৩ একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলসহ মোট ১৩ হাজার ৯৪৯ জনকে সম্মানী প্রদান করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *