ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী হতে পারেন সাদিক কায়েম

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)। এ লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সোমবার ফেসবুক পোস্টে ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সাদিক কায়েম জানান, সংগঠনের নিয়ম অনুযায়ী তিনি বিদায় নিয়েছেন। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঢাকা মহানগরী দক্ষিণ শাখা থেকে তাঁকে মেয়র পদে মনোনীত করা হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বও এ বিষয়ে ইতিবাচক। তবে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা পরে দেওয়া হবে।
এদিন সাদিক কায়েম ছাড়াও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির আরও আট নেতা সংগঠনের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়াশোনা শেষ, কর্মজীবনে প্রবেশ বা অন্যান্য সাংগঠনিক কারণেই এ ধরনের বিদায় স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *