শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

ভেতরের খবর নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে রওনা হন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পৌঁছালে পুলিশ তাদের যাত্রায় বাধা দেয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে শিক্ষার্থীদের অবরোধে ধানমন্ডি–নিউমার্কেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে তারা ঢাকা কলেজের সামনে সমবেত হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা শেষে বড় একটি দল বকশীবাজারে শিক্ষা বোর্ডের উদ্দেশে পদযাত্রা শুরু করে।
এদিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পর ধানমন্ডি–নিউমার্কেট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *