ভুল প্রশ্নে পূর্ণ নম্বর, ক্ষতিগ্রস্ত কেন্দ্রে পুনঃপরীক্ষার আশ্বাস

ভেতরের খবর নিউজ ডেস্ক: এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের কারণে ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বন্যা বা প্রশাসনিক সমস্যায় যেসব কেন্দ্রে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। সরকার তাদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোথাও পরীক্ষা গ্রহণে সমস্যা হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, চট্টগ্রাম বোর্ডে যেমন পরীক্ষা স্থগিত করা হয়েছে, তেমনি অন্য কোথাও প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থাও করা হবে।
দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর আগে ৬৪ জেলার প্রশাসন, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন আবহাওয়া অনুকূলে থাকবে। তবে সকালে কয়েকটি স্থানে পরিস্থিতির অবনতি হলে স্থানীয় প্রশাসনকে কেন্দ্র পরিবর্তনসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
প্রশ্নপত্রে ভুলের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। প্রশ্নপত্রের মডারেশন ও প্রস্তুতির কাজ আগেই সম্পন্ন হয়েছিল। তারপরও ভুল শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *