আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা দিলেন মামলার বাদী ইয়াসিন

ভেতরের খবর নিউজ ডেস্ক: উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণকাজে অনিয়মের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাকে “ভুল সিদ্ধান্ত” আখ্যায়িত করে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ও মামলার বাদী ইয়াসিন হোসেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর তিনি ক্ষুব্ধ হয়ে ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।
তিনি বলেন, আমি উপলব্ধি করেছি যে,
মামলাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি এবং আইনানুগ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে আমার কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, গত ৬ জুলাই দৈনিক আমার দেশ অনলাইনে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম, নিম্নমানের কার্পেটিং এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে ধরা হয়।
ওই প্রতিবেদন প্রকাশের একদিন পর, ৭ জুলাই, জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

# এফ এম মিরাজুল সৈকত , ১৫.০৭.২০২৬
০১৮১১৯৫৩২৬১

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *