ফটিকছড়ি উত্তরের সদর দপ্তরের দাবিতে বৃহস্পতিবার হরতাল

ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
বুধবার (১৫ জুলাই) হেয়াকো বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, পূর্বঘোষিত সাত দিনের শান্তিপূর্ণ কর্মসূচির পরও দাবির বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় হরতাল আহ্বান করা হয়েছে।
হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকান এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান হরতালের আওতার বাইরে থাকবে।
এ সময় ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কেও যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *