শুভ-কেয়া পায়েলের ‘বিয়ে’ নিয়ে তোলপাড়

ভেতরের খবর নিউজ ডেস্ক: আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিকমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “Happily Married with Keya Payel”। এরপরই অনেকের মনে প্রশ্ন ওঠে তাহলে কি সত্যিই বিয়ে করেছেন এই দুই তারকা?
তবে বাস্তবে এমন কিছুই ঘটেনি। খোঁজ নিয়ে জানা গেছে, এটি নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ। এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল।
ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম এবং প্রযোজনা করছে ছবিয়াল। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে। ফেসবুকের এক পোস্টেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিতে সক্ষম হয়েছেন শুভ-কেয়া পায়েল।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *