ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বনানী থেকে আটক মেজর (অব.) মোজাফফর হোসেনকে (৭৭) ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন মোজাফফর হোসেন। বিশ্বস্ত সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে বুধবার রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি।
জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি আর্মড ফোর্সেস ডিভিশনকে জানানো হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
@ইয়াসমিন রিমা