কুমিল্লায় এসপি-ছাত্রদল নেতার বাকবিতণ্ডা

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলামের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিতর্কের সূত্রপাত হয় জুলাই আন্দোলনে নিহত লাকসামের জিসানের বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পর। এ সময় ফখরুল ইসলাম অভিযোগ করেন, কুমিল্লায় ‘ফ্যাসিস্ট’দের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এবং জিসানের পরিবারকে হুমকি দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা উচিত।
জবাবে এসপি বলেন, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় এবং মামলায় গ্রেপ্তার আইন ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই হবে। তিনি আরও বলেন, ‘আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি। যাঁকে পছন্দ হয় না, তাঁকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন।’
পরে এসপি দাবি করেন, তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে এবং পুলিশকে বিতর্কিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা–বাণিজ্যের অভিযোগও তোলেন। তবে ফখরুল ইসলাম অভিযোগটি ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *