আওয়ামী লীগ নিয়ে টুকুর কড়া সমালোচনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে এবং তাদের শাসনামলে পাট ও চা খাত ধ্বংস হয়েছে। তিনি আরও মন্তব্য করেন, ‘কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে।’
শনিবার সকালে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের তাঁত শিল্প টিকিয়ে রাখতে হলে দেশীয় তাঁতপণ্যের বাজার সম্প্রসারণ ও দেশীয় পোশাক ব্যবহারে গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে টুকু বলেন, তিনি ছুটির দিনেও দেশের জন্য কাজ করেন এবং বিভক্তি নয়, জাতীয় ঐক্যে বিশ্বাস করেন। অতীতের নির্যাতনের প্রতিশোধ নয়, দায়িত্ব পালনই জিয়া পরিবারের শিক্ষা বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে ব্যক্তিস্বার্থ নয়, মানুষের জন্য কী দেওয়া হলো সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *