ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা ও ছিনতাই মামলায় আটক এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশের দাবি, আটক আসাদুজ্জামান আসাদ (২৫) হাজতখানার শৌচাগারের ভেন্টিলেশনের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিবি জানায়, ১ জুলাই বগুড়া শহরে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে আসাদের সংশ্লিষ্টতা পাওয়ায় শনিবার তাঁকে আটক করা হয়েছিল। পুলিশ আরও দাবি করেছে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদক না পেয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। হাজতখানার শৌচাগারে প্রবেশের বিষয়টি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বলে জানিয়েছে ডিবি। তবে এ ঘটনায় নিহতের স্বজনদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা