ভেতরের খবর নিউজ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলে হারের ম্যাচে ৪৮ ও ৬৬ মিনিটে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে যান তিনি।
এমবাপের বিশ্বকাপে মোট গোল এখন ২২টি, যা এসেছে ২২ ম্যাচে। অন্যদিকে মেসির গোল ২১টি, ৩৩ ম্যাচে। একই সঙ্গে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে গিয়ে গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবার ওপরে উঠে গেছেন ফরাসি ফরোয়ার্ড। যদিও অ্যাসিস্টের হিসাবে এখনও এগিয়ে আছেন মেসি।
বিশ্বকাপের এক আসরে অন্তত ১০ গোল করা ইতিহাসের মাত্র চতুর্থ ফুটবলার হলেন এমবাপে। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের জাস্টিন ফন্টেইন (১৩), হাঙ্গেরির স্যান্ডর কোচসিচ (১১) এবং জার্মানির গার্ড মুলার (১০)। তবে ফাইনাল বাকি থাকায় ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে মেসির সামনে এখনও রেকর্ড পুনর্দখলের সুযোগ রয়েছে।
@ইয়াসমিন রিমা