প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত বিচারের ঘোষণা মোদির

ভেতরের খবর নিউজ ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আদালতে বিচারের মুখোমুখি করা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি বলেন, তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। তাই প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে দিল্লির জন্তর মন্তরে চলমান আন্দোলন আরও জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির কাছেও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই বাস ও ট্যাক্সিতে করে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *